ফিরলেন সৌম্য, প্রথমবার একাদশে নাসুম-ইবাদত

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১০:১৩ এএম

ভারত ম্যাচে একাদশে ছিলেন না সৌম্য সরকার। তবে পাকিস্তানের বিপক্ষে তাকে ফিরিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।

অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

সৌম্য, নাসুম ও ইবাদতকে সুযোগ দিতে জায়গা ছেড়ে দিতে হয়েছে ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। পাকিস্তান মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

এ ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ-২ থেকে সেমিফাইনালের টিকেট পাবে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ হারিস, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও শান মাসুদ।

আরও পড়ুন

বড় স্বপ্ন নিয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত