ফোন করে সামান্থার খোঁজ নিলেন নাগা চৈতন্য

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৫:৫১ পিএম

মায়োসাইটিসে ভুগছেন সামান্থা রুথ প্রভু। সামনেই অভিনেত্রীর ছবি মুক্তি। তার আগেই অসুস্থতার খবর দেন সামান্থা নিজেই। সেই খবর পেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। শুধু ইন্ডাস্ট্রির বন্ধুরা নয়, সামান্থার পাশে দাঁড়ান অভিনেত্রীর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য ভাই অখিল অক্কিনেনি। তার পর থেকেই জল্পনা ছিল, এবার নাগা-সামান্থার সম্পর্কের বরফ গলবে! জল্পনা ছিল, সামান্থার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ফোন করবেন নাগা।

২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় স্যাম-চে জুটি। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়ার কথা অকপটে স্বীকার করেন সামান্থা প্রভু। কিন্তু কী কারণে ভাঙল নাগা-সামান্থার চার বছরের দাম্পত্য? তা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। তবে সামান্থার এই অসুস্থতায় কি জোড়া লাগাবে ভেঙে যাওয়া এই সম্পর্ক।

জানা গেছে, শিগগিরই সামান্থার সঙ্গে দেখা করতে যাবেন নাগা চৈতন্য। এর মধ্যেই সামান্থাকে ফোন করে স্বাস্থ্যের হালহকিতত জানতে চেয়েছেন নার্গাজুনপুত্র। সূত্র : বলিউডলাইফ ডটকম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত