প্রথমবারের মতো ইভিএমে নেওয়া ভোট পুনর্গণনা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০১:৫১ এএম

আদালতের আদেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট পুনর্গণনা করল নির্বাচন কমিশন (ইসি)। দুই বছরের বেশি সময় আগে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ৫৪ কেন্দ্রের ভোট গণনা করেছে সংস্থাটি। তবে ফলাফলে কোনো গরমিল পাওয়া যায়নি।

গতকাল রবিবার ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনি ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের একটি কেন্দ্রের ভোট পুনর্গণনা করা হয়েছে। ওই নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল এরপর ভোট পুনর্গণনার আদেশ দেয়। নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত