চ্যাম্পিয়নস লিগে এবার শিরোপার দাবিদার কারা?

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৫:২২ পিএম

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হয়ে গেল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে নকআউট পর্বের প্রথম ধাপের ম্যাচগুলো।

গ্রুপ পর্বে দলগুলোর যে পারফরম্যান্স, তাতে শিরোপার লড়াইয়ে এবার এগিয়ে কারা? গ্রুপ পর্বের পারফরম্যান্স বিচারে সেরা দলগুলো নিয়ে এই প্রতিবেদন-

বায়ার্ন মিউনিখ

গ্রুপ পর্বের সব কটি ম্যাচেই জিতেছে জার্মানির এই দল। হয়েছে গ্রুপ ‘সি’ এর সেরা। ৬ ম্যাচে মোট ১৮টি গোল করেছে। হজম করেছে মাত্র ২টি।

রিয়াল মাদ্রিদ

গত বারের চ্যাম্পিয়নরা এই মৌসুমেও দারুণ ছন্দে আছে। করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়রা ৬ ম্যাচে ১৫টি গোল করেছেন। সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগজয়ী স্পেনের এই ক্লাব গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৪টিতে জিতেছে, একটি করে ড্র ও হার। ‘এফ’ গ্রুপ থেকে সেরা হয়েছে তারা।

নাপোলি

গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইতালির এই ক্লাব। জিতেছে পাঁচটি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচে ২০টি গোল করেছে। এ বারের চ্যাম্পিয়নস লিগ ইতালিতে গেলে অবাক হওয়ার কিছু নেই।

পিএসজি

গ্রুপ পর্যায়ে অপরাজেয় রয়েছে ফ্রান্সের এই দল। যে দলে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকারা আছেন। এই তারকাদের সবাই ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপাটা জিততে চান।

তবে পিএসজিকে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে উঠতে হয়েছে। তাদের সমান পয়েন্ট নিয়ে বেনফিকা হয়েছে ‘এইচ’ গ্রুপের সেরা।

লিভারপুল

গ্রুপ ‘এ’-তে নাপোলির মতোই ছয় ম্যাচের পাঁচটিতেই জয়ে লিভারপুলের। মোহামেদ সালাহরা গোল করেছেন ১৭টি, বিপরীতে হজম করেছে ৬টি।

ইন্টার মিলান

গ্রুপ ‘সি’ তে দাপুটে ফুটবল উপহার দিয়েছে ইন্টার মিলান। তাদের দাপটে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে বার্সেলোনা। ইতালির দলটি এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছে।

ম্যানচেস্টার সিটি

পেপ গুয়ার্দিওলার দলও চ্যাম্পিয়নস লিগের বড় দাবিদার। গ্রুপে একটি ম্যাচও হারেনি ইংল্যান্ডের দলটি।

টটেনহ্যাম

ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলও এ বার চ্যাম্পিয়নস লিগে নজর কেড়েছে। গ্রুপ ‘ডি’ থেকে সেরা হয়েছে দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।

চেলসি

বড় প্রতিযোগিতায় চেলসি সব সময়ই ফেভারিট তালিকায় থাকে। এবারের চ্যাম্পিয়নস লিগেও নিজেদের লক্ষ্যে অটুট দলটি। গ্রুপ ‘ই’ থেকে সেরা হিসেবে শেষ ষোলোয় পা রেখেছে তারা।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকেট পেল যারা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত