সারা-অনন্যা এখন প্রাক্তন, কার সঙ্গে প্রেম করছেন কার্তিক

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

সময়টা বেশ ভালোই যাচ্ছে কার্তিক আরিয়নের। কেরিয়ার নিয়ে তিনি যেমন ব্যস্ত, তেমনই ব্যস্ত তার প্রেমের জীবনও। তাই সর্বদাই আলোচনায় থাকেন কার্তিক। 'ভুলভুলাইয়া টু'-এর সাফল্যের পর বদলে গিয়েছে তার জীবন। একদিকে যেমন কার্তিকের প্রেম ভেঙেছে, অন্যদিকে কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে এক লাফে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। একসময় সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তার পর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়ায় অভিনেতার।

যদিও 'কফি উইথ করণ'-এ এসে নাম না নিয়েই কার্তিককে খোঁচা মেরে সারা বলেন, 'ও তো সবার প্রাক্তন, তাই ও আমারও প্রাক্তন।' সারার এই ইঙ্গিত যে কার দিকে, তা বুঝতে বাকি নেই কারো। এবার ফের বসন্তের আগমন অভিনেতার জীবনে। বলিউডের আরো এক ফিল্মি খানদানের সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে তার। নেপথ্যে নায়কের বোন।

কার্তিককে বেশ কয়েক দিন ধরেই মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। এমনকি, শুটিংয়ের ফাঁকে সময় পেলেই নাকি নায়ক ব্যস্ত থাকছেন পশমিনার সঙ্গে। তবে এই পশমিনা কে জানেন? পশমিনা হলেন হৃত্বিক রোশনের কাজিন। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত