চাকরি

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০১:১৭ এএম

শক্তি ফাউন্ডেশন ফর

ডিসঅ্যাডভান্টেজড উইমেন, ঢাকা

পদ ও যোগ্যতা : মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য ট্রেইনি অফিসার ৩০০ জন। স্নাতক পাস। বয়স সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞতার দরকার নেই। তিন মাস শিক্ষানবিশকালে বেতন ১৫০০০ টাকা এবং স্থায়ীকরণে ২৩০০০ টাকা। অ্যাকাউন্টেন্ট ১০০ জন। স্নাতক বা স্নাতকোত্তর (হিসাববিজ্ঞান/অর্থায়ন অথবা ব্যবস্থাপনা)। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞদের অগ্রাধিকার। মাসিক বেতন শিক্ষানবিশকালে ২০০০০ টাকা, স্থায়ীকরণে ২৫০০০ টাকা। শাখা ব্যবস্থাপক (গ্রেড-১) ৬০ জন। স্নাতক বা স্নাতকোত্তর। বয়স ৪৪ বছর। সমকাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৩০০০ টাকা, স্থায়ীকরণে ৩৬০০০ টাকা। এরিয়া সুপারভাইজার ২৫ জন। স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ ৪৭ বছর। সমপদে ২ বছর কাজের অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০০০০ টাকা, স্থায়ীকরণে ৪৩০০০ টাকা। ফাইন্যান্স সুপারভাইজার ১০ জন।  স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ ৪৭ বছর। সমপদে ৫ বছর কাজের অভিজ্ঞতা। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০০০০ টাকা, স্থায়ীকরণে ৪৩০০০ টাকা। রিজিওন হেড ৬ জন। স্নাতক বা স্নাতকোত্তর। বয়স সর্বোচ্চ ৫০ বছর। সমকাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। মাসিক বেতন শিক্ষানবিশকালে ৬৬০০০ এবং স্থায়ীকরণে ৭০০০০ টাকা। হেলথ প্রোগ্রামের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (মহিলা) ২০ জন। ম্যাটস থেকে ৪ বছরের ডিপ্লোমা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ১ বছরের অভিজ্ঞতা। মাসিক বেতন ১৬৫০০ টাকা। সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর ৪, ব্লক-এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬-এই ঠিকানায় আবেদন পাঠানোর শেষ তারিখ ২০ নভেম্বর ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.shakti.org.bd/career)  ওয়েবসাইট থেকে।

সূত্র : প্রথম আলো, ২১ অক্টোবর ২০২২, চাকরিবাকরি, পৃষ্ঠা ৩

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন

সোনারগাঁও, নারায়ণগঞ্জ

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী ১ জন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস এবং সমপদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। ২০ অক্টোবর ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বনিম্ন ১৮, সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্বা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর তারাও আবেদন করতে পারবেন।(http://bfacf.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২০ নভেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই (www.sonargaonmuseum.gov.bd)  ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সূত্র : সমকাল, ১৯ অক্টোবর ২০২২, পৃষ্ঠা ৩

×
সর্বশেষ সর্বাধিক পঠিত