পদ্মা অয়েলের ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০২:০৩ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪৭ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ২৩ টাকা ২৭ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য ২০২৩ সালের ২১ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর।

এদিকে গতকাল লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি প্রথম প্রান্তিকে পদ্মা অয়েলের  শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৭৫ পয়সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত