চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের এভারকেয়ার হাসপাতালে তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তখনকার চেম্বারের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বাঁশখালী থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সংসদ বেশিদিন স্থায়ী না হলেও ’৯৬-এর ১২ জুলাই তিনি আবারও সংসদ নির্বাচিত হন। এরপর ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিজয়ী হয়ে তৎকালীন সরকারের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
×
