পেট্রোবাংলায় চাকরির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯:৫৯ এএম

হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফোরম্যানসহ ১০টি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।

১. পদের নাম: হিসাব সহকারী, পদসংখ্যা: ৩, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: কেয়ারটেকার, পদসংখ্যা: ১, যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ফোরম্যান, পদসংখ্যা: ১, যোগ্যতা: সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা/অনুমোদিত সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম: নিরাপত্তা সহকারী, পদসংখ্যা: ১, যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম: ইউডিএ, পদসংখ্যা: ২, যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৬. পদের নাম: স্টেনোটাইপিস্ট, পদসংখ্যা: ২, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সাঁটলিপি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৩৫ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা: ১, যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা। এ ছাড়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জারিকৃত লাইসেন্স আবশ্যক। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ৫, যোগ্যতা: ন্যূনতম এইএসসি পাস এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডেটা এন্ট্রিতে দক্ষতাসহ কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৯. পদের নাম: টেলিফোন অপারেটর, পদসংখ্যা: ১, যোগ্যতা: ন্যূনতম এইএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: স্টোর অ্যাটেনডেন্ট, পদসংখ্যা: ১, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৮)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত