রায়হান রাফিকে 'দালাল' আখ্যা দিলেন পরীমনি!

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

আলোচিত নির্মাতা রায়হান রাফিকে 'দালাল’ বললেন পরীমনি। নিজের ফেসবুক আইডতে এক পোস্টে পরীমনি লেখেন, 'রায়হান রাফি সিনেমার সঙ্গে দালালি টাও ভালো করেন দেখি!'

তবে শুধু রায়হান রাফি নয়, একই পোস্টে নিজের স্বামী শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমকেও আক্রমণ করেন পরী। পরীমনির এই পোস্ট থেকে একটি বিষয়ের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, শরীফুল রাজ ও মিম-এর মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে এবং তাতে সহযোগিতা করেছেন নির্মাতা রায়হান রাফি।

পোস্টে তিনজনকেই ট্যাগ করেন পরী। এবং একে একে আক্রমণ করেন। তিনি রাফির পর মিমকে ট্যাগ করে লেখেন, 'নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।' পরী ছাড়েননি তার স্বামী রাজকেও; তাকে ট্যাগ করে লেখেন, 'এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।'

সম্প্রতি রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায়। দুটি সিনেমাতেই মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন পরীমনির স্বামী, অভিনেতা শরিফুল রাজ।

পরীমনির এই পোস্টের নিচে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। কমেন্ট রেস্ট্রিকশনের কারণে মন্তব্য অনেক কম হলেও ঘটনার আঁচ পাওয়া গেছে কিছুটা। কেউ পরীমনিকে 'মাথা গরম করতে' নিষেধ করছেন। কেউ-বা দুষছেন মিমকে। কেউ আবার লিখছেন- এমনটা হতে পারে তা তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন। 

তবে নেটিজেনদের একাংশ এটাকে 'পরাণ' ও 'দামাল' সিনেমার প্রচারের স্টান্ট হিসেবে মনে করছেন। এখন সামনের দিনগুলোই বলে দেবে- সমস্যা কি বা আদৌ কোনো সমস্যা আছে কি-না?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত