খুলনায় স্বাস্থ্যমন্ত্রী

দেশের ওষুধ ও ভ্যাকসিন রপ্তানি হচ্ছে

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:২১ এএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন ৬০ হাজারের বেশি।’

গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত খুলনা বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ওষুধ শিল্প এখন মানসম্পন্ন ওষুধ ও ভ্যাকসিন তৈরি করছে এবং বিদেশেও রপ্তানি করছে। দেশের মানুষের শরীরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা যাতে নষ্ট না হয় সে জন্য এর যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করা যাবে না। প্রসবকালে মাতৃমৃত্যু রোধ করতে প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত