গত আসরে সেমিতে থেমে যাওয়া দল দুটিই এবার ফাইনালে

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১:০৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ফাইনাল খেলেছিল ভারত ও পাকিস্তান। ২০০৭ সালের সেই আসরের পর আরও একবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ইংল্যান্ড সেটা হতে দেয়নি। ভারতকে বিদায় করে ১৩ নভেম্বরের ফাইনালে জায়গা করে নিয়েছে দলটি।

এবারের আসরে ফাইনাল খেলার অপেক্ষায় থাকা পাকিস্তান ও ইংল্যান্ড এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। ২০০৯ সালে পাকিস্তান ও ২০১০ সালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়। আর ২০২১ সালের সবশেষ আসরে দুই দলই ওঠেছিল সেমিফাইনালে। সেবার শেষ চারে থামতে হলেও এবার আর সমর্থকদের হতাশ করেনি তারা। দুই দলই এখন অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলার।

পাকিস্তান এবারের বিশ্বকাপে ফিরিয়ে এনেছে ১৯৯২ বিশ্বকাপের স্মৃতি। সেবার খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়েছিল ইমরান খানের নেতৃত্বাধীন দল। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারায় তারা। এবারের আসরেও এখন পর্যন্ত এই দিকগুলোতে খুব মিল পাকিস্তানের। ফাইনালেও তাদের সামনে ইংল্যান্ড। বিরানব্বই বিশ্বকাপে যাদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই দিক থেকে মেলবোর্নের ফাইনাল ইংল্যান্ডের জন্য হবে প্রতিশোধেরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত