যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৮:৩৮ এএম

কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সব শঙ্কা দূর করে যে দলে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড মেমফিস ডিপাই। চোটের কারণে প্রায় দুই মাস ধরে মাঠের বাইরে যিনি।

নেদারল্যান্ডস কোচ লুই ফন খাল শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন। সেই দলে চমক ১৯ বছর বয়সী মিডফিল্ডার চাভি সিমোন্স। এখনও যার আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি।

লিভারপুলের ভার্জিল ফন ডাইক, ম্যানচেস্টার সিটির নাথান একেরা, বার্সেলোনায় খেলা ফ্রেঙ্কি ডি ইয়ংসহ কয়েক বছর ধরে ইউরোপীয় ফুটবলে আলো ছড়ানো বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন স্কোয়াডে। তবে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসপের সিলেসেনের।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস দল

গোলকিপার: জাস্টিন বিইলো, রেমকো পাসভির, আন্দ্রিয়েস নোপার্ট।

ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, নাথান একে, ডেলি ব্লিন্ড, ডেনজেল ডামফ্রাইজ, জেরেমি ফ্রিমপং, ম্যাথিয়াস ডি লিখট, টিরেল ম্যালাসিয়া, ইউরিয়েন টিম্বার, স্তেফান ডি ভার্জি।

মিডফিল্ডার: স্টিভেন বার্জওয়াইন, ফ্রেঙ্কি ডি ইয়ং, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, চাভি সিমন্স, কেনেথ টেলর।

ফরোয়ার্ড: স্টিভেন বারহাস, মেম্পিস ডিপাই, কোডি গাকপো, ভিনসেন্ট ইয়ানসেন, লুক ডি ইয়ং, নোয়া লাং, ভাউট ভেগহোর্স্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত