দেবী বসু সিং গ্রোভার-এর পায়ের ছবি প্রকাশ্যে

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

বলিউডে একের পর এক কন্যারত্নের আগমন। শনিবার বিপাশা বসু এবং করণ সিংহ গ্রোভারের কোল আলো করেছে তাদের কন্যাসন্তান। এর মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তারা। নবজাতকের ছোট্ট গোলাপি পায়ের ছবি দিয়ে তারকা জুটি ঘোষণা করলেন, মেয়ের নাম দেবী বসু সিং গ্রোভার।

বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা-করণ। চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বিপাশা। মাতৃত্বকালীন ফটোশুটের ছবিও পোস্ট করেন।

মা ও শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়াভাবে সাধের ভোজ খান অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, 'একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি'। তবে আদরে বাঁদর বাচ্চা নয়, এসেছে এক রাজকন্যা। যেন মহোৎসবের মৌসুম বলিউডে।

গত ৬ নভেম্বর কন্যার জন্ম দিয়েছেন আলিয়া ভাট। তার ৬ দিনের মাথায় পৃথিবীর আলো দেখল বিপাশার কন্যা। প্রসঙ্গত অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়েরও দ্বিতীয় কন্যাসন্তান হয়েছে মাত্র একদিন আগে। খুদে তারাদের ঘিরে আপ্লুত অনুরাগীরা। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত