বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ২৩ নভেম্বর

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:০৩ পিএম

দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ইতোমধ্যে দলগুলো নিজেদের অনেক কাজ গুছিয়ে এনেছে। বিদেশী ক্রিকেটারদের দলে নেওয়া, ডিরেক্ট সাইনিংয়ে দেশি ক্রিকেটার নেওয়াসহ অনেক কাজই করে ফেলেছে কিছু কিছু দল।   

তবে দেশি ক্রিকেটারদের বেশিরভাগকে নেওয়া হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। যা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে অবশ্য ভালোই শঙ্কা তৈরি হয়েছিল। কেন না একই সময়ে চলবে আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি  লিগ। যদিও ড্রাফটের আগে বিদেশি খেলোয়াড় কেনার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় বেশ কিছু তারকাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত