পাওয়ার প্লেতে বাবরদের চেপে ধরেছেন কারানরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:৪৯ পিএম

ফাইনালের আগে পাকিস্তান ব্যাটারদের নিয়ে ভালোই হোমওয়ার্ক করেছেন ইংলিশ বোলাররা। মেলবোর্নে যেন তারই প্রতিফলন দেখা যাচ্ছে। পাওয়ার প্লেতে বাবর আজমদের ভালোই চেপে ধরেছিলেন স্যাম কারানরা। তাতে প্রথম ৬ ওভারে মাত্র ৩৯ রান সংগ্রহ করতে পেরেছেন তারা। সঙ্গে হারাতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানের উইকেট।

ইনিংসের শুরুতেই নো বল দিয়েছিলেন বেন স্টোকস। তাতে অনেকটা সকালের সূর্যোদয়ই যেন দেখেছিলেন পাকিস্তান সমর্থকরা। তবে সেটা যে সারাদিনের পূর্বাভাস ছিল না সেটা ইনিংস গড়াতেই বোঝা গেছে। স্টোকসের ৮ রানের ওভারের পর ওকস দিয়েছিলেন ৪ রান, তৃতীয় ওভারে এসে স্যাম কারেনও দিয়েছেন ৪ রানই।

চতুর্থ ওভারের প্রথম বলে ওকসকে ছক্কা মেরেছেন রিজওয়ান। একটু ফুললেংথের বলে হাঁটু গেড়ে ঘুরিয়ে স্কয়ার লেগের ওপর দিয়ে ইনিংসের প্রথম বাউন্ডারিটি মেরেছেন রিজওয়ান। শেষ বলে তুলে মেরেছেন বাবর। টাইমিং না হলেও নিয়েছেন ৩ রান। ১২ রান আসায় পাওয়ার প্লেতে সবচেয়ে খরুচে ওভার ছিল সেটাই।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত