থুরামপুত্র মার্কাস ফ্রান্স দলে

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:০১ এএম

হ্যামস্ট্রিং চোটে কাতার বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন ফ্রান্সের ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। তাই গতকাল বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন কোচ দিদিয়ের দেশম। চূড়ান্ত স্কোয়াডে ২৬ জন খেলোয়াড় রাখার সুযোগ থাকলেও গত বুধবার দেশম দল দিয়েছিলেন ২৫ জনের। ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী ফ্রান্সের অন্যতম সদস্য লিলিয়ান থুরামপুত্র বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার মার্কাসকে ২৬তম খেলোয়াড় হিসেবে দলভুক্ত করেছেন দেশম। আর পিএসজি’র ডিফেন্ডার কিম্পেম্বের জায়গায় নিয়েছেন মোনাকোর আক্সেল দিসাসি।

এর আগে ক্রিস্টিয়ান এরিকসেনকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২১ জনের একটি দল ঘোষণা করেন ডেনমার্কের প্রধান কোচ ক্যাসপার হিউলমান্ড। সেখানে বাকি ছিল পাঁচজনের নাম। ইউরোপের বিভিন্ন লিগের শেষ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ২৬ জনের তালিকা জানিয়েছেন ডেনিস কোচ। আরবি লাইপজিগ স্ট্রাইকার ইউসুফ পলসেন এবং ব্রেন্টফোর্ডের ক্রিশ্চিয়ান নরগার্ডকে বিশ্বকাপের দলে ডাক দিয়েছেন হিউলমান্ড। এছাড়া ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেডেরিক রনো, বেনফিকার আলেকজান্ডার বাহ এবং হফেনহেইমের মিডফিল্ডার রবার্ট স্কোভকেও ২৬ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 ডেনমার্ক স্কোয়াড

গোলরক্ষক : কাসপ্যার স্মাইকেল, অলিভার ক্রিস্টেনসেন, ফ্রেদেরিক ওয়াননু।

ডিফেন্ডার : সিমোন কায়ের, জোয়াকিম আনাসন, জোয়াকিম মাহের, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন, রাসমুস ক্রিস্টেনসেন, জোনাস লারসেন, ভিক্টর নেলসন, ড্যানিয়েল বাস, আলেক্সান্ডার বেহ।

মিডফিল্ডার : টমাস ডিলেনি, ম্যাথিয়াস জ্যানসেন, এরিকসেন, পিয়ের-এমিল হজবার্গ, ক্রিস্টিয়ান নরগার্ড, রবার্ট স্কোভ।

ফরোয়ার্ড : আন্দ্রেয়াস ওলসেন, জ্যাসপার লিন্ডস্ট্রোম, আন্দ্রেয়াস কর্নেলিয়াস, মার্টিন ব্র্যাথওয়েট, ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ড, জোনাস উইন্ড, ইউসুফ পলসেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত