বৈভবে একাত্তর গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০১:২৪ এএম

মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেনের (সাবেক এমপি) সংরক্ষিত মুক্তিযুদ্ধকালের ১১২টি ডকুমেন্ট নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুলক হকের লেখা ‘বৈভবে একাত্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রন্থের মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। দেশ-বিদেশের প্রায় শতাধিক তরুণ ও বরেণ্য গবেষক, ইতিহাসবিদের আন্তরিক শ্রম, সহযোগিতা ও গবেষণার স্বাক্ষর রয়েছে এ গবেষণা গ্রন্থে। বইটিতে রয়েছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কয়েকশ ছবি (অধিকাংশই প্রাথমিক তথ্য)। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত