মহাসড়কে ইজিবাইক চলাচল মনিটর করা হবে : কাদের

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০২:৩৫ এএম

দেশের পাঁচটি মহাসড়কে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল এখনই বন্ধ নয়, ক্লোজলি মনিটর করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার বনানীতে বিআরটিএ’র কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল (এনআরএসসি) সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এই ৫টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ইজিবাইক চলাচল ক্লোজলি মনিটর করবে হাইওয়ে পুলিশ। তবে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, মহাসড়কে তিন চাকার যানবাহন চলতে পারবে না। সেজন্য এই যানবাহনগুলো আমরা মনিটর করব। এগুলো এখনই বন্ধ করা যাচ্ছে না, কারণ অনেক মানুষ এই বাহন চালিয়ে জীবিকা চালচ্ছে। এই ৫ মহাসড়ক হলো ঢাকান্ডআরিচা, ঢাকান্ডময়মনসিংহ, ঢাকান্ডসিলেট, ঢাকান্ডচট্টগ্রাম এবং ঢাকান্ডটাঙ্গাইল।’

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে তিনি আরও বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল এখনই বন্ধ হচ্ছে না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর মোটরসাইকেল বন্ধের জন্য আলাদা নীতিমালা করা হবে। তা ছাড়া, বিশ্বব্যাংক প্রস্তাবিত রোড সেফটি প্রোগ্রামের আওতাধীন প্রথম পর্যায়ের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে; যার প্রাক্কলিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৮০ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করা হয়েছে, যা দ্রুতই একনেক সভার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং এর কারণে সংঘটিত ক্ষতির মাত্রা কমানো; সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত সরকারি সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। প্রকল্পটিতে সওজ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তর স্টেক হোল্ডার হিসেবে রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৭।

সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল (আজ) থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন; তারা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। তবে আবেদনকারীকে বায়োমেট্রিক্স প্রদানসহ পরীক্ষার জন্য একবার বিআরটিএতে আসতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত