ওষুধ ও চামড়ায় বিনিয়োগে আগ্রহী ইরাকি উদ্যোক্তারা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১১:০৩ পিএম

বাংলাদেশের ওষুধ ও চমড়া খাতে একক কিংবা যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন ইরাকের ব্যবসায়ীদের সংগঠন সুলাইমানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির নেতারা। ইরাকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের উদ্যোক্তাদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা। গতকাল বুধবার বাংলাদেশ সফররত ইরাকের এ ব্যবসায়ী নেতারা ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনার সময় এ আগ্রহ প্রকাশ করেন। ডিসিসিআইয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান জানান, ২০২০-২১ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৫৭ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় ৪৯ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার।

সুলাইমানি চেম্বারের চেয়ারম্যান সিরওয়ান মোহাম্মদ মাহমুদ জানান, ইরাকের বাজার বাংলাদেশের উৎপাদিত তৈরি পোশাক খাতের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে এবং তার দেশের বাজার বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক। দ্বিপক্ষীয় বাণিজ্যের অধিকতর উন্নয়নে দুই দেশের মধ্যকার সরাসরি বিমান যোগাযোগ চালুকরণে জোরারোপ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত