শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। সামনে কাতার বিশ্বকাপের আর মাত্র ৩ দিন বাকি। সারা বিশ্ব তাকিয়ে আছে সেই দিকে। মরুভূমির হাওয়া লেগেছে বাংলাদেশি ফুটবল ভক্তদের মনেও। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে দেশ।
এ দেশের তারকারাও বিশ্বকাপ ফুটবল এলে খেলায় মেতে ওঠেন আনন্দে। পছন্দের দল যে বিশ্বকাপ জিতবে বিভিন্ন মাধ্যমে জানিয়ে দিচ্ছেন দেশের চলচ্চিত্রাঙ্গনের তারকারাও পছন্দের জার্সি গায়ে দিয়ে। অনেক ভক্তরা তাকিয়ে থাকেন তাদের প্রিয় তারকাদের দিকে। নিজের দলের সঙ্গে মিলে গেলে বাড়তি আনন্দ যোগ হয় ভক্তদের মাঝে। তবে সবার নজর এবার শাকিব-জায়েদের ভক্তদের জন্য এটি সত্যি সুখবর।
বাস্তবে একে অপরের মধ্যে মিল না থাকলেও এই দুই খানের মধ্যে একটি গভীর মিল পাওয়া গেছে। কারণ তারা দুজন'ই আর্জেন্টিনার ভক্ত।
জায়েদ খান আর্জেন্টিনা পোশাক পরে এবার কোন ছবি পোস্ট না করলেও গত কয়েক বছর এফডিসির ফুলের বাগান থেকে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে। যদিও শাকিব খানকে আর্জেন্টিনার পোশাক পরে কোন ছবি আপ করতে দেখা যায়নি। তবে শাকিবও স্বীকার করেছেন তিনি নিজেও আর্জেন্টিনার ভক্ত। তাহলে তো বলাই চলে চলচ্চিত্রের দুই খান, শাকিব-জায়েদের মধ্যেই মিল।
চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খান সভাপতি থাকাকালীন সময়ে তাদের মধ্যে একটি সখ্য থাকলেও মূলত অমিলটা শুরু হয় এফডিসির শিল্পী সমিতির নির্বাচন দিয়ে। এরপর দু'জনের মধ্যে এক যুগের গোপনে কিংবা প্রকাশ্যে বেশ মন মালিন্য চোখে পড়ে। এরপর ওমর সানী দু'জনের মধ্যে একটি সম্পর্ক তৈরি করার চেষ্টা করলে তা শেষ পর্যন্ত অমিলই রয়ে যায়।
এ বিষয় নিয়ে কোন খানই মন্তব্য করতে চাননি। তবে শাকিব খান বিভিন্ন শুটিং ব্যস্ত সময় পার করলেও জায়েদ খানকে দীর্ঘদিন এফডিসির বাইরে দেখা গেছে।
