কাস্তিলোকে দলে না রাখাটা অন্যায্য : গুস্তাভো

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

বায়রন কাস্তিলোকে নিয়ে কম জল ঘোলা হয়নি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে চিলির মামলা। তার জাতীয়তা ও বয়স নিয়ে লুকোচুরিসহ কত নাটকই হলো! বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তাই সবার দৃষ্টি ছিল ইকুয়েডরের দিকেই।

তবে শেষ পর্যন্ত নাটকের অবসান ঘটিয়ে কাস্তিকে ছাড়াই কাতারের জন্য দল ঘোষণা করেছে তারা। তবে তার দলে না থাকাতে ব্যথিত হয়েছেন কোচ গুস্তাভো আলফারো।

কাতারের স্থানীয় একটি গণমাধ্যমকে আলফারো বলেছেন, ‘কাস্তিলোর দলে না থাকাটা আমাদের পীড়া দিয়েছে। কারণ তার মতো একজন খেলোয়াড়ের দলে থাকাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে আমি মনে করি তার উচিৎ হবে এই সিদ্ধান্তকে সম্মান জানানো। আদালতের রায়ের ভিত্তিতে সে বিশ্বকাপে খেলার যোগ্য ছিল। তাই তাকে দলে না রাখাটা অন্যায্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত