মোহামেডান ও রাসেলের জয়

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১২:৩০ এএম

স্বাধীনতা কাপে গ্রুপপর্বের ম্যাচে গতকাল জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। রাসেল ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। মোহামেডানের জয় ৩-১ গোলে ফার্টিস এফসির বিপক্ষে। রাসেল-নৌবাহিনী ম্যাচে গোল দুটি হয় প্রথমার্ধে। ২ মিনিটে জুনিয়র মাপুকুর পাস থেকে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। ১২ মিনিটে মাপুকু নিজেই গোল করে লিড দ্বিগুণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত