কাতার বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গতকাল স্পেন প্রীতি ম্যাচ খেলে জর্ডানের বিপক্ষে। স্পেন ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে। স্প্যানিশদের হয়ে গোল তিনটি করেন আনসু ফাতি, গাভি ও নিক উইলিয়ামস। জর্ডানের আম্মান স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে আসেনসিওর বাড়ানো বল থেকে গোল করেন ফাতি। ৫৬ মিনিটে বক্সের ভেতরে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। ফাতির বদলি হিসেবে নামা উইলিয়ামস স্কোর ৩-০ করেন ৮৪ মিনিটে।
