জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য জাকির

ফরিদপুরে নিখোঁজ ডাক্তার ঢাকায় গ্রেপ্তার!

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০১:২৩ এএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিখোঁজ হওয়া মেডিকেল অফিসার ডা. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

 গতকাল বৃহস্পতিবার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে হাজির করা হয়।

এর আগে গত বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম এসব তথ্য জানান।

গত ৮ নভেম্বর হাসপাতালে ডিউটি শেষ করে সহকর্মী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে বার্তা পাঠিয়ে নিরুদ্দেশ হন ডা. জাকির হোসেন। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ভাঙ্গা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত চিকিৎসক জাকির হোসেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দায়িত্ব শেষ করে হাসপাতাল ত্যাগ করেন। রাত ১২টা ৩ মিনিটে জাকির হোসেনের ব্যবহৃত মুঠোফোন থেকে তার স্ত্রীর কলির মুঠোফোনে খুদে বার্তায় বলা হয়, ‘বিদ্যুৎ নেই, আমার (জাকির হোসেন) মোবাইল ফোন যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’ এর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর ভোর ৫টা ৫৪ মিনিটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার মুঠোফোনে জাকির হোসেনের মুঠোফোন থেকে খুদে বার্তায় বলা হয়, ‘শাশুড়ি অসুস্থ। জরুরি ঢাকায় যেতে হবে। আগামীকাল (১০ নভেম্বর) ফিরতে একটু দেরি হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত