দোহারে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ চায়না চাঁই জাল জব্দ

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০১:২৫ এএম

কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মুনজুরের নেতৃত্বে গত বুধবার ঢাকা জেলার দোহার থানার লটাখোলা বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দুটি অবৈধ চায়না রিং চাঁই তৈরির কারখানা এবং ৮টি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮ লাখ পিস চায়না রিং চাঁই জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪০০ কোটি টাকা। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মো. মোস্তাফিজুর রহমান এবং দোহার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. লুৎফর নাহার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার সম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত