জয়ের জন্য ইকুয়েডরকে ঘুষ দেওয়ার অভিযোগ কাতারের বিরুদ্ধে

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৬:১০ পিএম

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারকে নিয়ে। তাদের বিরুদ্ধে আছে নানা সমালোচনা। এবার তাদের নিয়ে যে বেরিয়েছে আরেক বিতর্কিক খবর। মার্কা তাদের এক খবরে জানিয়েছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিততে ইকুয়েডরের খেলোয়াড়দের ঘুষ দিয়েছে কাতার!

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর, ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে রোমাঞ্চের চেয়েও বিতর্কটাই বেশি। ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজন, বিশ্বকাপের সূচি পরিবর্তন, মানবাধিকার লঙ্ঘনসহ একাধিক অভিযোগ কাতারের বিরুদ্ধে।

সৌদি আরবে ব্রিটিশ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ও রাজনৈতিক বিশেষজ্ঞ আমজাদ তাহার বরাত দিয়ে মার্কা জানায়, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনতে ইকুয়েডরে ৮ ফুটবলারকে আর্থিক ঘুষ দিয়েছে কাতার! রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার।

আমজাদ জানান, উদ্বোধনী ম্যাচের ফল নিজেদের পক্ষে আনার জন্য কাতার ইকুয়েডরের আট ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে।

এ বিষয়টি নিয়ে কাতার ফুটবল ফেডারেশন বা দেশটির সরকার এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত