‘ভাবতে পারেন, মেসির সঙ্গে ১৬ বছর এক মঞ্চ ভাগ করেছি’

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

বিশ্বকাপের আগ মুহূর্তে পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে বোমা ফাঁটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যা নিয়ে রীতিমতো উত্তাল ফুটবল দুনিয়া। তবে সেই সাক্ষাৎকারে আছে আরও অনেক কথা, যেখানে তিনি মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে জাদুকরী এক ফুবলার হিসেবে আখ্যা দিয়ে প্রসংশায় ভাসিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি ওর জয়ী এ তারকা।

সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা জানান, মাঠের প্রতিদ্বিন্দ্বীতা মেসির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো তাদের মধ্যে বোঝাপড়া অনেকটা সতীর্থের মতোই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী। মানুষ হিসেবে আমরা ১৬ বছর একই মঞ্চ শেয়ার করছি। ভাবতে পারেন, ১৬টা বছর! তাঁর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। একসঙ্গে বাসায় থাকা, ফোনে কথা বলা— সে আমার ঠিক তেমন বন্ধু নয়, মেসি আমার সতীর্থের মতো।’

তিনি যোগ করেন, ‘আমি সত্যিই তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী আর আমার প্রেমিকাও একে অপরকে সম্মান করে। তারা দুজনই আর্জেন্টাইন। কী বলব মেসির সম্পর্কে? একজন ভালো মানুষ। সে ফুটবলের জন্য সবকিছু করতে রাজি।’

আগামী  ২২ নভেম্বর থেকে সৌদি আরবের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে লিওনেল মেসির দলের। রোনালদোর পর্তুগালের লড়াই শুরু হবে ২৪ তারিখ ঘানার বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত