বিশ্বকাপ দেখতে কাতার যাচ্ছেন সাকিব-তামিম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১০:১৪ পিএম

টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রিয় দল ব্রাজিল। আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবেন নেইমাররা। সেই খেলা মাঠে বসে উপভোগ করতে কাতার যাচ্ছেন এই ওপেনার। যে কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলা হবে না তার। এই যাত্রায় তামিমের সঙ্গী হচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে বিসিএলের প্রথম দুই রাউন্ড খেলবেন তিনি। ২০, ২২ ও ২৪ নভেম্বর হবে ওয়ানডে সংস্করণের বিসিএলের তিন রাউন্ডের খেলা, ফাইনাল ২৭ নভেম্বর।

টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আর্জেন্টিনার সমর্থক। তাই ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন সাকিব। সে ম্যাচটিও হবে কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসাইলে।

নির্বাচক হাবিবুল বাশারও বিশ্বকাপের খেলা দেখতে কাতার যাবেন। তারও প্রিয় দল ব্রাজিল। সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের খেলা দেখতে যাবেন ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে, ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড ও ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত