বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন উর রশীদ সিআইপি এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল বিন রহমান তুর্জ।
গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের সম্মেলন শেষে এ কমিটি ঘোষণা করেন ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদ এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন প্রমুখ।
নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হন শহীদুর রহমান, এএসএম শাসুদ্দোহা, এম এ কাশেম ও সওকত আজম, যুগ্ম সাধারণ সম্পাদক হন এমএ এলাহি শিমুল।
