তথ্যমন্ত্রী হাছান স্যার ছাড়া নোরা ফাতেহির অনুষ্ঠান অসম্ভব ছিল: আয়োজক ইশরাত মারিয়া মৃত্তিক

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:৪৫ পিএম

প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন বলিউডের আন্তর্জাতিক তারকা নোরা ফাতেহি। রংধনু গ্রুপ নিবেদিত উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২’-এ অংশ নেন তিনি।

২৪ ঘণ্টার এ সফরে নোরা গতকাল (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মঞ্চে উঠে সবাইকে তাক লাগিয়ে দেন। যদিও তার নাচার নিষেধাজ্ঞা থাকলেও ঈগল মিউজিকের ছেলেমেয়েদের সঙ্গে নিজের বিখ্যাত এক গানে একটু খানিক কোমর দুলিয়ে পারফরম্যান্স শেষ করেন। এরপর অনেকেই নোরা, নোরা বলে চিৎকার করতে থাকেন। ততক্ষণে নোরা ফাতেহি মাইক হাতে নিয়ে বলে ওঠেন 'বাংলাদেশ, আই লাভ ইউ'। দু'হাত এ সম্মান সূচক অভিবাদন করতেও দেখা যায় দর্শকদের। 

এরপর এই অনুষ্ঠানের মূল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত মারিয়া মৃত্তিককে মঞ্চে ডাকলে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। অনুষ্ঠানে অনেককেই সাধুবাদ জানাতে ভুল করেননি তিনি। 

সেই সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে ধন্যবাদ জানিয়ে এই আয়োজক জানান, ‘ইচ্ছের কথা বলেন অনেক বড়। তবে এবারের নানান সব বাধা বিপত্তি পার করে তার আর সম্ভব হয়নি। পরেরবার এর থেকে আরও বড় করার পরিকল্পনা আছে আমাদের। এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানাই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ স্যারকে। হাছান স্যার ছাড়া আসলে এই অনুষ্ঠান কোন ভাবেই সম্ভব হতো না। এ ছাড়া যাদের সহযোগিতা ও সাহসে এত বড় আয়োজন করতে আমরা সক্ষম হন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করতেও দেখা যায়।’
 
‘জয় বাংলা বাংলার জয়’ গান দিয়ে অনুষ্ঠান শুরু করলেও এর আগে পুরস্কার বিতরণী শেষে ফ্যাশন শোর আয়োজন করা হয়। যেখানে দেশি মডেলরা র্যাম্পে হাঁটেন। 

এ আয়োজনের টাইটেল স্পন্সর ছিল রংধনু গ্রুপ। প্রতিষ্ঠানটির এমডি কাউসার আহমেদ অপু তার বক্তব্যে জানান, 'এমন একটি আয়োজনে আমাদের সঙ্গে রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সকল নারীদের এগিয়ে চলার কথা জানিয়ে রংধনু গ্রুপ সব সময় ভালো কাজের সঙ্গে ভবিষ্যতেও থাকবে বলে আশা ব্যক্ত করেন।'

এরপর তিনি আয়োজনের সকল বিষয়ে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। দর্শকদের শীতের রাতে উষ্ণ অভিবাদন জানিয়ে নোরা ফাতেহিকে বাংলাদেশে স্বাগত জানান।

অনুষ্ঠান শুরুর আগে থেকেই বসুন্ধরা কনভেনশন হলে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়। পুলিশ, এলিট ফোর্সের উপস্থিতিতে আগত দর্শকদের বিশেষ চেকিং দিয়ে প্রবেশ করতে দেখা যায় সেখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত