চলতি সময়ের কণ্ঠশিল্পী সুবর্ণা আক্তার আসছেন 'পদ্ম পাতায় জল' শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন আর এটির সুর ও সংগীত পরিচালক এম এ রহমান।
অ্যারাবিয়ান ও ফোক- এই দুই ধারাপ সংমিশ্রণে একটি নান্দনিক ফিউশন করা হয়েছে বলে জানান শিল্পী।
শিল্পী সুবর্ণা আক্তার বলেন, এই গানের শুধু অডিও ভার্সনটি আমরা প্রায় ১৭ দিন সময় নিয়ে বানিয়েছি এবং রহমান রাত দিন কষ্ট করেছে। সব চেয়ে মজার বিষয় হলো গানের ভিডিও কনসেপ্ট আমি এবং রহমান দুজন মিলে সাজিয়েছি যেখানে রাজস্থানি ধাঁচ আছে। ভিডিওতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আরো কিছু সহশিল্পী। আমি এতটুকু বলতে পারি, গানের অডিও ভার্সন এবং মিউজিক ভিডিও দেখলে শ্রোতারা তাদের চোখ ফেরাতে পারবেন না। গানটি আজ রিলিজ হচ্ছে।
বর্তমান সময়ে গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের গানের মিউজিক ভিডিওটি প্রকাশ পেতে যাচ্ছে সিডি চয়েস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
