নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০১:৩৭ এএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। তার নাম আজগর আলী (৫৫)। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার গতকাল সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে গজারিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের লোকজন বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। দীর্ঘদিন গ্রামের বাইরে থাকার পর গতকাল সকালে খালেক সমর্থকরা পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এ সময় টেঁটার আঘাতে আজগর আলীর মৃত্যু হয়।  তিনি ইউপি সদস্য খালেক হাজীর সমর্থক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত