লালমনিরহাটে দুই মামলায় চার জঙ্গির সাজা

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১২:৪৪ এএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সদস্যকে গতকাল সোমবার দুপুরে লালমনিরহাটের একটি আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। ২০১৮ সালে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় এই দন্ড দেওয়া হয়। একই দিন ওই আদালত সন্ত্রাসবিরোধী আইনের অপর মামলায় আর চার জনকে ১৪ বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে।

লালমনিরহাট দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আকমল হোসেন আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলায় রায় ঘোষণা করেন লালমনিরহাট বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

আকমল হোসেন আহমেদ জানান, রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান ওরফে আপেল মিস্ত্রি, মো. শফিক ইসলাম, মোখলেছার রহমান ও তফিজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। অস্ত্র আইনের মামলায় এই চারজনেরই সাজা হয়েছে। অন্যদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তফিজুল ইসলাম ছাড়া বাকিদের সাজা হয়েছে। আকমল হোসেন বলেন, সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা মামলায় গ্রেপ্তার হয়ে যত দিন হাজতবাস করেছেন, তা ঘোষণা করা দন্ড থেকে বাদ যাবে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট র‌্যাব পাটগ্রাম পৌরসভার পোস্ট অফিস পাড়া থেকে আপেল মিস্ত্রি, শফিক ইসলাম ও মোখলেছার রহমানকে আটক করে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বেশ কিছু জেহাদি পুস্তক উদ্ধার করে। ওই ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত