যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে গুলিতে নিহত ৭

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:৩২ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ সাতজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভার্জিনিয়ার চেসাপিক শহরে অবস্থিত স্টোরটিতে এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। চেসাপিক সিটি কর্র্তৃপক্ষের এক টুইট বার্তায় বলা হয়েছে, শহরের স্যাম সার্কেলে অবস্থিত ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের কর্মকর্তারা কোনো গুলি চালায়নি। মঙ্গলবার রাতেই অভিযুক্ত বন্দুকধারীকে দোকানে মৃত অবস্থায় পাওয়ার কথা জানিয়েছেন পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর নাম-পরিচয় জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা নথিবদ্ধকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভ ( জিভিএ) বলছে, এ নিয়ে দেশটিতে এ বছরের নভেম্বর পর্যন্ত মোট ৬০৬টি বন্দুক হামলার ঘটনা ঘটল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত