পূর্বাচলে বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি থেকে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৯:১৭ এএম

২০২৩ সালের ১ জানুয়ারি রাজধানী ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হবে মাসব্যাপী ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। 

বুধবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী।

২০২২ সালের মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত