জনসভার মঞ্চে প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:০৪ পিএম

যশোরের জনসভার মঞ্চে উঠেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩৮ মিনিটে তিনি যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে নির্মিত জনসভা মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছানোর সাথে সাথে স্টেডিয়ামভরা মানুষ হর্ষধ্বনি ও স্লোগানে তাকে স্বাগত জানান।

সমাবেশস্থলে আসার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর শীতকালীন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বেলা ১২টা ২২ মিনিটে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভা শুরু হয়।

এর আগে সকাল থেকে যশোরের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ সমাবেশস্থলে সমবেত হয়েছেন। সমাবেশে যশোর ছাড়াও খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট

সভা পরিচালনা করছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, শেখ সারহান নাসের তন্ময় এমপি, মির্জা আযম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন, ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

জনসভা উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামসহ পুরো শহর নিরাপত্তার চাদরে আচ্ছাদিত রয়েছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বরের পর আজ যশোর এসেছেন প্রধানমন্ত্রী। ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই স্টেডিয়ামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৫০ বছর পর তারই কন্যা সেখানে ভাষণ দেবেন। এ কারণে এ সমাবেশকে ঐতিহাসিক বলছেন আওয়ামী লীগের নেতারা।

দলের সভাপতি ও দেশের উন্নয়নে সফল প্রধানমন্ত্রীর যশোর আগমণে উৎসব আমেজ যশোরে। নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ। নানান সাজে সাজানো হয়েছে যশোরকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত