কর্মসংস্থান ব্যাংকে নতুন ডিএমডি মেহের সুলতানা

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০২:৪৫ এএম

মেহের সুলতানা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে গত ১৭ নভেম্বর পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। যোগদানের আগে তিনি কর্মসংস্থান ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিএইচবিএফসিতে কর্মরত থাকাকালীন তিনি আঞ্চলিক ব্যবস্থাপক এবং সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত