নভেম্বরের ২৪ দিনে ডেঙ্গুতে মৃত্যু ১০০

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৩:০৬ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫১৯ জন। এর আগের দিন বুধবার মারা গেছে তিনজন এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৭ জন। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে মারা গেল ১০০ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৯০০ জন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত অক্টোবর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছ ২১ হাজার ৯৩২ জন। এ সময়ে মারা গেছে ৮৬ জন। এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল ১১ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৫৪ হাজার ৯২৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ২৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫১৯ জনের মধ্যে ২৫৮ জন ঢাকায় ও ২৬১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ২২ জন ডেঙ্গু রোগী।  তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ১৪২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮০ জন। এ বছর রাজধানীর বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ৩৫ হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৯ হাজার ৭৭৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত