নেইমার গোল পাননি, তবে হতাশ করেননি রিচার্লিসন। তার জোড়া গোলে জয় পেয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের শুরুটা হয়েছে প্রত্যাশিতই।
লুসাইল স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক রিচার্লিসন। দুটি গোলই এসেছে তার পা থেকে। ছবির মতো সুন্দর দ্বিতীয় গোলটির ভিডিও তো এরই মধ্যে ভাইরাল হয়েছে।
ম্যাচের ৭৩তম মিনিটে রিচার্লিসন করেন ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো সেই গোলটি। ভিনিসিয়ুসের ভাসিয়ে দেওয়া বলে বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে পাঠান রিচার্লিসন। তার সেই গোলে সার্বিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে ব্রাজিল।
দেখে নিন তার সেই চোখ ধাঁধানো সুন্দর গোলটি
