‘হামলা-মামলা-গ্রেপ্তার’

বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি করবে বিএনপি

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:১৫ এএম

দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ‘মিথ্যা মামলা, নির্যাতন ও  গ্রেপ্তারের’ প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর কর্মসূচির আওতামুক্ত থাকবে। গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

রিজভী বলেন, ‘আওয়ামী সরকার এখন আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার কারণেই বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুখম-ল মøান হয়েছে। বর্তমান বিএনপি’র বিভাগীয় সমাবেশগুলোতে জনগণের স্রোত দেখে প্রধানমন্ত্রী আরও বেশি  ক্রোধে-ক্ষোভে ফেটে পড়েছেন। সে কারণেই বিরোধী কর্মসূচিতে দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীকে গেস্টাপো বাহিনীর মতো হত্যার লাইসেন্স দিয়ে লেলিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ লজ্জা-শরম হারিয়ে এখন স্বঘোষিত দেশনেতা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত