অস্ট্রেলিয়ার সামনে আত্মবিশ্বাসী তিউনিসিয়া

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০২:৩১ পিএম

তথাকথিত ‘লাইটওয়েট’ দলের লড়াই। কাতার বিশ্বকাপের গ্রুপ ‘ডি’ এর ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও তিউনিসিয়া।

আল জানোব স্টেডিয়াম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়া এবং তিউনিসিয়া দুই দলের কাছেই এই ম্যাচ টিকে থাকার লড়াই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পায়নি।

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ১-৪ গোলে হেরে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে। অন্য দিকে শক্তিশালী ডেনমার্ককে রুখে দিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তিউনিসিয়া। যা নিশ্চিতভাবেই তাদের আত্মবিশ্বাসী করবে।

-- 
ফ্ল্যাট জেতার কুইজে অংশ নিতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত