এমবাপ্পের জোড়ায় সবার আগে শেষ ষোলোয় ফ্রান্স

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:১৬ এএম

কাতার বিশ্বকাপে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ককে হারাল তারা।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ শনিবার ২-১ গোলে জয় তুলে ফ্রান্স। সুবাদে ‘ডি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়ে গেছে তাদের নক আউট পর্বে খেলা।

প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে গোল করেন এমবাপ্পে। এর সাত মিনিট পরই অবশ্য ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে সমতা ফেরায় ডেনমার্ক। তবে ৮৬তম মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল আদায় করলে জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।

জোড়া গোলের সুবাদে এ বছর ক্লাব ও জাতীয় দল মিলে পঞ্চাশ গোল পূর্ণ হয়েছে এমবাপ্পের।

নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছিলো ফ্রান্স। তিউনিশিয়ার সাথে ১-১ গোলে ড্র করেছিলো ডেনমার্ক।

বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিন অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত