ট্রাম্প কন্যার সঙ্গে এমবাপ্পের জয় উদযাপন

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:৪৫ পিএম

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পারে না। গ্রুপ পর্বেই থেমে যায় তাদের যাত্রা। বিশ্বকাপের গত কয়েক আসরের ইতিহাস বলছিল এমনটাই। তবে ফ্রান্স সেই ধারা ভেঙেছে। কাতার বিশ্বকাপে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

শনিবার রাতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ককে হারায় ফ্রান্স। ম্যাচের পর সময়ের অন্যতম তারকা জয় উদযাপন করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে ফ্রান্স। ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ইভাঙ্কার সঙ্গে ছিলেন তার স্বামী জারেদ কুশনার এবং সন্তানরাও।

ম্যাচের পর জোড়া গোল করা এমবাপ্পের সঙ্গে দেখা করেন ইভাঙ্কা। সঙ্গে ছিল তার পরিবারও। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আচরণে মুগ্ধ ট্রাম্প কন্যা ইভানা। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এমবাপ্পেকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ইভাঙ্কার সন্তানরা। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে ছবি তুলেই ক্ষান্ত হননি। জার্সিতে সইও নিয়েছে তারা। সেই ছবিও পোস্ট করেছেন ইভাঙ্কা।

এমবাপ্পের সঙ্গে সুন্দর মুহূর্তে কাটিয়ে উচ্ছ্বসিত ইভাঙ্কা ও তার পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত