এক ওভারে ৭ ছক্কা!

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০২:২০ পিএম

এক ইনিংসে ১৬টি ছয়। এক ওভারে ৭টি ছয়! ক্রিকেটে অভূতপূর্ব নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড়। বিজয় হাজারে ট্রফিতে এ কীর্তি গড়েন ভারতীয় এই ব্যাটার। এত দিন ভারতীয়দের মধ্যে ছয়বলে ৬ ছক্কার নজির ছিল রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংয়ের। এবার এই দুজনকেও ছাপিয়ে গেলেন রুতুরাজ।

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে এ নজির গড়েন তিনি। ১৫৯ বল খেলে করলেন ২২০ রান। প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। অনবদ্য ইনিংসটি খেলার পথে মারলেন ১০টি চার এবং ১৬টি ছক্কা। তার মধ্যে এক ওভারেই মারলেন ৭টি ছক্কা, ম্যাচের ৪৯তম ওভারে। বোলার ছিলেন উত্তর প্রদেশের শিবা সিং। সূত্র : স্পোর্টস্টার, ক্রিকটুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত