মরক্কোর বিজয়ে ডাচ ও বেলজিয়ামে দাঙ্গা

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৪:৪১ পিএম

বিশ্বকাপে অঘটন চলছেই। সবশেষটা করেছে মরক্কো। বেলজিয়ামকে রবিবার রাতে তারা ২-০ গোলে পরাজিত করেছে। পূর্ব আফ্রিকার দেশটির অনেক অভিবাসি রয়েছেন বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। শিকড়ের জয়োৎসব ছড়িয়ে পড়ে তাদের মাঝেও। মেতে উঠেছিলেন উল্লাসে। কিন্তু সেই উল্লাস থেকে কয়েকটি শহরে ছড়িয়েছে দাঙ্গা। দুই দেশের শহরগুলোতেই তখন থমথমে পরিবেশ বিরাজ করছিল।

ব্রাসেলসে দাঙ্গাকারিদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে একাধিক শহর থেকে ২০জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া নেদারল্যান্ডসের বন্দরনগর রটারডামে হামলা আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ নগরের কেন্দ্র থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ওরা ভক্ত নয়, দাঙ্গাবাজ। মরক্কোর ভক্তরা উদযাপন করতে সেখানে আছে।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন বলেছেন, ‘কয়েকজন ব্যক্তি কীভাবে পরিস্থিতির অপব্যবহার করছে তা দেখে দুঃখিত।’

প্রতিবেশি নেদারল্যান্ডসের পুলিশ জানিয়েছে, রটারডামে সহিংসতা ছড়ায়। প্রায় পাঁচ শতাধিক দাঙ্গাবাজদের একটি দলকে পুলিশ ছত্রভঙ্গ করে। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে আতশবাজি ও কাচ ছুড়ে মারে। রাজধানী আমস্টারডাম ও হেগে অস্থিরতার খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত