চিলাহাটি স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর দাবি

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:১৪ এএম

নীলফামারী জেলার উন্নয়নে দ্রুত চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, ইমিগ্রেশন কেন্দ্র ও উত্তরা ইপিজেডে কন্টেনার ডিপো স্থাপনের দাবি জানিয়েছেন জেলার বিশিষ্টজনরা।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলতায়নে অনুষ্ঠিত জেলার উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় তারা এসব দাবি জানান।

সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের কমিশনার সাবিরুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

সভায় বক্তৃতা দেন সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলিম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কান্তিভূষণ কুন্ডু,  নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস. এম সফিকুল আলম ডাবলু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি প্রমুখ।

দুই ঘণ্টাব্যাপী চলা সভায় জেলার উন্নয়ন সম্ভাবনা এবং সমস্যা তুলে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিসহ দুই শতাধিক মানুষ অংশ নেন। সভায় জেলায় আইসিটি পার্ক, মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন দাবিও জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত