হতাশ জীবনে ‘হাফ গার্লফ্রেন্ড’ খুঁজছেন চেতন ভগত!

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০১:১৩ পিএম

দাম্পত্যজীবনে হতাশা নেমেছে লেখকের। যার প্রমাণ মেসেজের ছত্রে ছত্রে। মেসেজগুলো করেছেন উরফি জাভেদকে। দেখা যায়, তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন 'টু স্টেটস', 'হাফ গার্লফ্রেন্ড'-এর জনপ্রিয় ঔপন্যাসিক। উরফি যদিও পাশ কাটিয়ে গিয়েছেন উত্তরে। তার পাল্টা মেসেজে অসম্মানের লেশমাত্র ছিল না। এদিকে চেতনই যখন সর্বসমক্ষে ছোট করার চেষ্টা করলেন উরফিকে, অবমাননা মেনে নিতে পারেননি বলিউডের 'ফ্যাশনিস্তা'। চেতনের আসল চেহারা সামনে আনতে এবার হোয়াটসঅ্যাপ আলাপের স্ক্রিনশট শেয়ার করলেন উরফি।

উরফিকে দিনের পর দিন এধরনের অন্তরঙ্গ বার্তায় প্রলোভন দেখাতেন তার মতো লেখক? দেখে তাজ্জব চেতন অনুরাগীরা। এবার কি মুখ লুকাতে বাধ্য হবেন স্বনামধন্য লেখক? অনেকেই মন্তব্য করেছেন ধিক্কার দিয়ে। কেউ লিখেছেন, 'সত্যি হোক বা মিথ্যা, আর কোনো সম্মান রইল না।' আবার কেউ লিখলেন, 'বলিউড সিনেমার চিত্রনাট্য দেখছি মনে হচ্ছে।'

কেউ আবার হেসেই খুন, বললেন, 'তলে তলে এত হতাশা চেতনের?'

image
উরফি জাভেদ এবং চেতন ভগত

সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় যুবসমাজ প্রসঙ্গে মন্তব্য করেন চেতন। সেখানেই লেখক টেনে আনেন উরফিকে। চেতন ওই অনুষ্ঠানে বলেন, 'এখনকার ভারতীয় যুবসমাজ কেবল মেয়েদের ছবিতে লাইক দিতে জানে। তাই উরফি জাভেদের ছবিতে কোটি কোটি লাইক পড়ে।' এখানেই থেমে যাননি চেতন। আরও বলেন, 'একদিকে সীমান্তে থাকা জওয়ান যারা কার্গিলে বসে দেশকে রক্ষাকে করছেন। অন্যদিকে, আরেক দল কম্বলের তলায় ঢুকে উরফির ছবি দেখছে।'

লেখকের এমন মন্তব্যের পাল্টা জবাব দেন উরফি। ছেড়ে দেওয়ার পাত্রী তিনি নন। লেখককে এক হাত নিয়ে মি টু আন্দোলনের সময়কার কথা চেতনকে মনে করিয়ে দেন। মি টু আন্দোলনের সময় চেতনের বিরুদ্ধে একাধিক নারী হেনস্তার অভিযোগ আনেন। তার পর অবশ্য ক্ষমা চেয়ে নেন চেতন। সেই সব স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি শেয়ারও করেন।

উরফি বলেন, 'ওর মতো মানুষ সব সময় মেয়েদের দোষই খোঁজেন। একজন নারীকে তার পোশাক দিয়েই বিচার করেন। তুমি বিকৃতমনস্ক বলে এমন নয় যে, মেয়েটার দোষ রয়েছে।' শেষে উরফির সংযোজন, 'উনি খামোকা আমার নাম টানলেন, দুর্ভাগ্যজনক।' এতে নিজেরই যে ভাবমূর্তি নষ্ট করলেন লেখক! নিন্দার ঝড় সমাজমাধ্যম জুড়ে। সূত্র : সিনেটেলস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত