খেলা তখন ৫০ মিনিটে গড়িয়েছে। তখনই ইংল্যান্ড একটি ফ্রি কিক পায়। ২৫ গজ দূর থেকে শটটি নিলেন রাফফোর্ড। ওয়েলসের সব খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল গিয়ে সোজা জড়ায় জালে। তাতেই উল্লাসে ফেটে পড়েন ইংলিশরা। এতেই তারা ক্ষান্ত হয়নি, ডেনি ওয়ার্ডকে আরও তিনবার পরাস্ত করে জিতে নেয় ম্যাচ। তাতে নিশ্চিত হয়ে যায় শেষ ষোলো।
দোহার আহমাদ বিন আলি স্টেডিয়ামে প্রতিবেশি দেশ ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। রাশফোর্ডের জোড়া গোলে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা নিশ্চিত করে রাউন্ড ১৬। বাকি গোলটি করেন ফিল ফোডেন।
অথচ ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ওয়েলসের ওপর চড়াও হয় ইংল্যান্ড। ফ্রি কিক থেকে রাশফোর্ডের গোল আদায়ের পরের মিনিটেই ফিল ফোডেন গোলটি করেন। তাতে এগিয়ে যায় ইংল্যান্ড। ৬৮ মিনিটে রাশফোর্ড নিজের দ্বিতীয় গোলটি করেন। তাতে হ্যাটট্রিকের সুযোগ আসে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না পাওয়ায় এতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড চলে গেছে রাউন্ড ১৬ তে। আগামী ৪ ডিসেম্বর আল খোরে ইংল্যান্ড মুখোমুখি হবে সেনেগালের।
