দেশ রূপান্তরের মেগা বিশ্বকাপ চমক

ফ্ল্যাট জিতুন মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়ে

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

কাতার ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর। মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিতে পারেন দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির একটি ফ্ল্যাট। 

বিশ্বকাপ জুড়ে দেশ রূপান্তরে ছাপা হচ্ছে বিশ্বকাপের মেগা কুইজ, থাকছে অনলাইনেও। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ভাগ্যবান একজন পাবেন দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির পক্ষ থেকে রূপায়ণ টাউন ফেইজ-১ এর একটি রেডি ফ্ল্যাট।

শুধুমাত্র বাংলাদেশের নাগরিকেরা কুইজে অংশগ্রহণ করতে পারবেন। উত্তর পাঠানো ও অনলাইনে সাবমিট করা যাবে আগামী ১৮ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। তবে রূপায়ণ সিটি ও দেশ রূপান্তর সংশ্লিষ্ট কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, সচল মোবাইল নম্বর ও ইমেইল দিতে হবে। যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন অথবা পাসপোর্ট কপির সঙ্গে যাচাই করা হবে; ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে বিজয়ী হিসেবে অযোগ্য বিবেচনা করা হবে। 

দেশ রূপান্তরে প্রকাশিত কুইজের কুপন পূরণ করে তা কেটেও পাঠাতে পারবেন। একজন যত ইচ্ছা কুপন পাঠাতে পারবেন এবং অনলাইনেও সাবমিট করতে পারেন। কুইজ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বিশ্বকাপ ফুটবল মেগা কুইজ প্রসঙ্গে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, আমরা এই মেগা কুইজটি দেশ রূপান্তরের প্রিন্টের পাশাপাশি অনলাইনেও রেখেছি। যেন ফুটবল প্রেমীরা অনলাইন থেকেও অংশগ্রহণ করতে পারে।

তিনি বলেন, বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী পাবেন রূপায়ণ সিটির পক্ষ থেকে রূপায়ণ টাউন ফেইজ-১ এর একটি রেডি ফ্ল্যাট। 

এ ছাড়াও দেশ রূপান্তরের পাতায় ফুটবল প্রেমীদের জন্য থাকছে প্রতিদিন চারটি কুইজ। থাকছে ৪৩, ৪০, ৩২ ও ২৪ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ইন্ডাকশন ও টোস্টার জেতার সুযোগ। এ ছাড়াও থাকছে প্রতিদিন একটি ট্যাব জেতার সুযোগ। 

থাকছে ব্রাজিল-আর্জেন্টিনার তিনজন কিংবদন্তির লেখা-অভিমত। দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।

কুইজে অংশগ্রহণ করতে এখানে (www.deshrupantor.com/quiz) ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত